হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সারাদেশ

হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈলের কোচিং শিক্ষক নুর হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে সন্দেহভাজন ৭জন আসামিকে আটক করে পরে ছেড়ে দেওয়ার ঘটনায় ফুঁসছে ভরনিয়া সম্পদবাড়ী এলাকার মানুষ।

আরও পড়ুন : সীমানা নির্মাণে বাঁধা, জমি দখলের অভিযোগ

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ভরনিয়া সম্পদবাড়ী এলাকার কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক দিয়ে থানা চত্ত্বরে যায়। সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। পরে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সহকারী শিক্ষক মোকসেদ আলী, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও নিহত শিক্ষকের বাবা নুরুল হক,মা হোসনা খাতুন ।

আরও পড়ুন : পলাশবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকৃত খুনিদের বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যথায় ধর্মগড়,কাশিপুরবাসীসহ রাণীশংকৈল আ’লীগ যুবলীগ ও এলাকাবাসি মিলে রাণীশংকৈল উপজেলাকে অচল করে দেওয়া হবে। হরতাল দেওয়া হবে।

নিহত শিক্ষকের মা হোসনা বলেন, কারা হত্যা করেছে আমরা বুঝতে পারছি, সন্দেহজনক ব্যক্তিদের নাম পুলিশকে বলেছি। তারপরেও তারা আসামি ধরে ছেড়ে দিচ্ছে । তাহলে কি আমার বুঝে নেব পুলিশ টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিচ্ছে।

আরও পড়ুন : শাকিল হত্যা: বাবার অপেক্ষায় সন্তানরা

প্রসঙ্গত,গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া রাস্তা সংলগ্ন ধান খেতে একই ইউনিয়নের ভরনিয়া চেংমারী এলাকার নুরুল হোসেনের ছেলে হোসাইন আলীর ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় নিহতের পরিবার দাবি করেন এটি পরিকল্পিত হত্যা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ৭২ ঘন্টা নয় ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন : নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা