শিক্ষা
রোববার থেকে পাঠদান শুরু

শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় মামলা 

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমির দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাস থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারপিট ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সুনেরাহ

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারপিট ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি তিনি।'

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

এদিকে, বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করায় বৃহস্পতিবার ক্লাসে হাজির হয়নি কোন শিক্ষার্থী। তবে অফিস খোলা থাকায় শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে দেখা যায়। বুধবারের উদ্ভুত পরিস্থিতির কারণে পাঠদান বন্ধ ঘোষণার পর আগামী রোববার বিদ্যালয় খুলবে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক হেদায়েতুল হকের বক্তব্য জানতে তাকে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: দেশের মানুষ পরিত্রাণ চায়

তবে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাব হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীদেরকে আগামী রোববার ক্লাসে হাজির হতে বলা হয়েছে।'

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা