শিক্ষা
পাঠদান বন্ধ ঘোষণা

বিদ্যালয়ে ঢুকে ছাত্র-শিক্ষককে পেটালো সন্ত্রাসীরা 

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে ঢুকে সজিব হোসেন (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় দুইজন শিক্ষক বাধা দেয়ার চেষ্টাকালে তাদেরও মারধর ও লাঞ্ছিত করা হয়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

পরে স্কুলের প্রধান শিক্ষক থানায় ফোন দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন না ধরায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চান। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ এসে বিদ্যালয়ে উপস্থিত হন। ঘটনায় আতঙ্কিত হয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ের পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেড়ামার উদয়ন একাডেমিতে সংঘঠিত এ ঘটনায় সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দুইদিন আগে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সজিবের সঙ্গে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে দশম শ্রেণির শিক্ষক ক্লাস শেষে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যান। এরপর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুকের নেতৃত্বে নবম শ্রেণির শিক্ষার্থীর পক্ষ নিয়ে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, রনি, মাইনুল ও বাবুসহ দশ-বারো জনের একটি সন্ত্রাসী দল দশম শ্রেণিতে প্রবেশ করে শিক্ষার্থী সজিবকে মারধর করতে করতে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া চেষ্টা করে।

এ সময় বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুস সালাম ও বিজ্ঞান শিক্ষক জাহাঙ্গীর আলম এগিয়ে এলে তাদেরকেও মারধর করে ওই সন্ত্রাসীরা। এরপর সজিবকে তারা তুলে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে সড়কের উপর বেধড়ক মারধর করতে থাকলে এলাকার লোকজন তাকে উদ্ধার করে বিদ্যালয়ে ফেরত নিয়ে যায়।

আরও পড়ুন: হাইকোর্টে রফিকুল ইসলাম মাদানী

ম্যনেজিং কমিটির সদস্য ওমর ফারুক এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এরপরে বিদ্যালয়ের ছাত্ররা একজোট হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাজার এলাকায় ময়নুলের দোকান-ঘর ভাঙচুর করে। হামলার নেতৃত্ব দেওয়া গোলাম ফারুক স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ও রনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টুকু আহমেদের ভাতিজা।

এদিকে, এই ঘটনায় বিদ্যালয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বারবার থানার ওসিকে ফোন দিলে তিনি রিসিভ করেননি বলে অভিযোগ শিক্ষকদের। পরে শিক্ষকরা ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদ বলেন, দীর্ঘক্ষণ থানার ওসিকে ফোন দিয়ে পাওয়া যায়নি। পরে ৯৯৯ এ ফোন দেওয়া হয়। একইসাথে ইউনিয়নের বিট অফিসার এসআই তাহেরকে ফোন দেওয়া হয়। এরপর প্রায় পৌনে এক ঘন্টা পরে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ আগে আসলে এমন বড় দুর্ঘটনা ঘটতো না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব হেদায়েতুল হক জানান, উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে বিদ্যালয়ের পাঠদান সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বহিরাগতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

ঘটনার বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক বলেন, দুইদিন আগের ঘটনাটি শোনার জন্য তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। তিনি দুইতলায় শিক্ষকদের সাথে কথা বলার সময় তার সাথে থাকা ছেলেরা সজিবকে মারধর করে। বিষয়টি খুবই খারাপ করেছে। আমাকে দোষারোপ করা ভুল হচ্ছে।

পাবনা জজকোর্টে একটি কাজে ব্যস্ত থাকায় কল দিতে একটু দেরি হয়েছে স্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে বিট অফিসার এসআই তাহেরকে পাঠানো হয়েছে। বিদ্যালয় কর্তপক্ষের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটেছে শুনেছি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী...

সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার 

সাভারে পৃথক স্থানেন অভিযান চালিয়ে মা-ছেলেসহ পেশাদার ৩ মাদক কারবারীকে গ্রেপ্তা...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা