শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়ে 

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’র লোগো উন্মোচন

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এর লোগো উন্মোচন করেছেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। এবারের ফেস্ট'র আয়োজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনলাইনে লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

লোগো উন্মোচন অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দিন বলেন, ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন আবহ তৈরি করছে। এই প্রোগ্রামটি আসলেই প্রশংসার দাবি রাখে। সামনের দিনগুলোতেও সততা ও সত্যকে আঁকড়ে সাংবাদিকরা এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। সর্বোপরি ক্যাম্পাস সাংবাদিকদের এই আয়োজনটির সফলতা কামনা করছি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর। ফেস্ট আয়োজনের বিষয়ে তিনি বলেন, আমরা সকল কিছুর উর্ধ্বে উঠে ক্যাম্পাস পর্যায়ে যারা সাংবাদিকতা করছে তাদের মিলন মেলায় পরিণত করতে চাই এই ফেস্টটিকে। যেখানে ৪ শতাধিক সংবাদকর্মী অংশ নেবে। কেবল উৎসব নয়, ক্যাম্পাস সাংবাদিকতার সম্ভাবনা ও সংকট নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সংকট উত্তরণেও ভাবনা সৃষ্টি করবে এই জার্নালিজম ফেস্ট।

তিনি আরও জানান, এই ফেস্টে ২টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরষ্কৃত করা হবে। সব মিলিয়ে একটি সম্ভাবনার প্রতীক হয়ে উঠার পথেই এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২২।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রনি, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ এবং নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা