ছবি: সংগৃহীত
শিক্ষা

কুবিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫০

সান নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তৃতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো হবে

এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। এর আগে, দুপুর ১টার দিকে ও গতকাল রাত ১২টার দিকে উভয় হলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।

জানা গেছে, দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মধ্যবর্তী রাস্তায় বাঁশ, গাছের ডাল, রড নিয়ে একে-অপরের দিকে তেড়ে যান। এছাড়া একে-অপরকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। পুলিশ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে বর্তমানে সংঘর্ষ বন্ধ থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুবি ছাত্রলীগ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: কমবে সয়াবিন তেলের দাম!

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

নারী শিক্ষার আস্থায় গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্র সবুজপাড়া...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা