শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

প্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতি নিষিদ্ধ করতে পারে না।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

তিনি বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে দলীয় রাজনীতি করবেন নাকি করবেন না এটা তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আর শিক্ষাপ্রতিষ্ঠান তো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ যেটি অধিকার সেটি তো নিষিদ্ধ করা যায় না।

বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের চেক বিতরণ অনুষ্ঠান শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতি করা অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্র রাজনীতি বিশেষ অবদান রেখেছে সবসময়। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি। বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। ভবিষ্যৎ নেতৃত্ব যে গড়ে উঠবে তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।

দীপু মনি বলেন, তবে রাজনীতির নামে সহিংসতা, বিশৃঙ্খলা ও অরাজকতা চাই না। দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

তিনি বলেন, রাজনীতির আশ্রয় নিয়ে কেউ যেন অন্যায়ভাবে কোনো ধরনের নেতিবাচক কিছু না করে। যদি ইতিবাচকতা থাকে আমার মনে হয় না সেখানে প্রতিষ্ঠানের দিক থেকেও কোনো আপত্তি থাকার কথা।

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠানই তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা