বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আতিক
শিক্ষা
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আতিক

সান নিউজ ডেস্ক : ঢাকা মহানগর উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়।

আরও পড়ুন : বছরে ৭.৮ বিলিয়ন ডলার পাচার

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠন করা হয়।

সভায় ১৩ জনকে সদস্য করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) বোর্ড অব ট্রাস্ট্রিজ গঠন করা হয়। এদের মধ্য থেকে চেয়ারম্যান করা হয় ঢাকা মহানগর উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামকে।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় নতুন ৩৭ মন্ত্রীর শপথ

এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের অন্যান্য সদস্যরা হলেন :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ( দু. আ. মহাপরিচালক-২, অতিরিক্ত সচিব), জাতীয় গোয়েন্দা বিভাগ (এনএসআই) ঢাকার মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), অতিরিক্তি মহাপরিচালক (এসবি) ঢাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম; ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেজ -এর অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট ও হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মেঘলা সরকার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলালাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসু মনি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশাল ইম্প্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।

আরও পড়ুন : খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই

এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা -এর বোর্ড অব ট্রাস্ট্রিজের পুর্নগঠনের সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।

তার সেই সম্মতি বাস্তবায়নে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল সিনিয়র কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠকে বসেন।

আরও পড়ুন : পিবিআইয়ের বিরুদ্ধে বাবুলের মামলা

বৈঠকে সাবেক বেশ কিছু সচিব, আমলা শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। বৈঠকে আমন্ত্রিতরা হলেন-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ( দু. আ. মহাপরিচালক-২, অতিরিক্ত সচিব), জাতীয় গোয়েন্দা বিভাগ (এনএসআই) ঢাকার মহাপরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), অতিরিক্তি মহাপরিচালক (এসবি) ঢাকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম; ইন্টারন্যাশনাল বিজনেজ বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেজ -এর অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সিটিটিউট ও হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা. মেঘলা সরকার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলালাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসু মনি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোশাল ইম্প্রুভমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়ান, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর এম হারুনুর রশিদ, রেজিস্ট্রার মো. মানিরুল ইসলাম।

উল্লেখিত ব্যক্তিদের প্রত্যেককে যথা সময়ে বৈঠকে উপস্থিত থাকতেও অনুরোধ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে নতুন চমক 

পূর্ণাঙ্গ সফরে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেঞ...

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

যশোর-৬ আসনের সাবেক এমপি মো. আজিজুল ইসলামকে গ্রেফতা...

মুখোশের আড়ালে অচেনা রূপ, কাছের মানুষটি সত্যিই বন্ধু তো!

দেখতে খুব কাছের আর আন্তরিক মনে হলেও প্রতিটি বন্ধুত্বই যে ভেতর থেকে খাঁটি&mdas...

বোচাগঞ্জে বৃষ্টিতে ভেজা কাটা ধান রক্ষায় স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা