শিক্ষা

চাকুরি প্রত্যাশীদের ইবি উপাচার্য কার্যালয় অবরোধ

ইবি প্রতিনিধি: চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্রলীগকর্মী ও স্থানীয়রা। শনিবার (৬ আগস্ট) দুপুর এ বিক্ষোভ করে তারা। এসময় রেজিস্টার ও উপ-রেজিস্টারের কার্যালয়ও আটকে দেয় তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ছাত্রলীগকর্মী ও স্থানীয় লোকজন। বর্তমানে চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করে আসছে তারা।

এনিয়ে শনিবার উপাচার্যের কার্যালয় আটকে দিয়ে সামনে অবস্থান নেন চাকুরিপ্রত্যাশীরা। এতে উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) মনিরুজ্জামান মিল্টন অবরুদ্ধ হয়ে পড়েন। একইসাথে রেজিস্টার ও উপ-রেজিস্টারের কার্যালয়ও আটকে দেন তারা। তবে এসময় উপাচার্য তার বাসভবনে একটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে ছিলেন বলে জানা যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ডে লেবাররা বিষয়টি উপেক্ষা করেন। এর আগেও তারা একই দাবিতে উপাচার্যের অফিস অবরোধ করেছিলেন।

পরে বিকেল চারটায় প্রক্টর এসে তাদেরকে নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন চাকুরিপ্রত্যাশীরা। এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আন্দোলনকারীদের সাথে আমি কথা বলেছি। তাদের নিয়ে আগামীকাল বসবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা