রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় 'সি' ইউনিট সমন্বয়ক অধ্যাপক শাহেদ জামান বলেন, 'আমরা আশা করছি ফলাফল শতভাগ নির্ভুল। কারণ যারা দায়িত্বে ছিল তারা খু্ব সুক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠুভাবে ফলাফলের কাজ সম্পাদন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'সি' ইউনিটে আবেদনকৃত ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছুর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। চার শিফট মিলিয়ে গড় পাশের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে 'সি' ইউনিটের গ্রুপ-১ এ পাশের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫, গ্রুপ-২ এ পাশের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫, গ্রুপ-৩ এ পাশের হার ৩৫ দশমিক ৮৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৫ এবং গ্রুপ-৪ এ পাশের হার ২৯ দশমিক ৯৮ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।

আরও পড়ুন : গ্রামে ফোরজি পায় না, ফাইভ-জি দরকার নেই

ফল প্রকাশের পূর্বে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, 'আমরা ভর্তি পরীক্ষার ফলাফলের এই দুরূহ কাজটি অত্যন্ত ভালো করে শেষ করেছি। এবারের ভর্তি পরীক্ষায় 'সি' ইউনিটের প্রশ্নের মানও যথেষ্ট ভালো ছিল। আশা করছি সকলের সহযোগিতায় ফলাফল প্রকাশের পরবর্তী কাজগুলোও শেষ করতে পারবো।'

এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামসহ বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ডিন ও সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা