শিক্ষা

মধ্যরাতে আতঙ্কে ছাত্রীরা রাস্তায়

নোয়াখালী প্রতিনিধি: সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপের। এতে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। রোববার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা দুইটি তলায় সাপ দেখে শতাধিক ছাত্রী আতঙ্কে বাইরের সড়কে অবস্থান নেন। পরে হলের প্রাধক্ষ্যসহ কর্মকর্তারা এসে হলে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাসে ছাত্রীরা হলে ফিরেন।

আরও পড়ুন: পরীমনির জন্য খাবার নিয়ে এলেন আরেক ‘মা’

হলের একাধিক ছাত্রী জানান, প্রায় দুই সপ্তাহ আগে হলের তৃতীয় তলায় একটি সাপ দেখা যায়। এরপর সপ্তাহখানেক আগে আরও দুটি সাপ ধরা পড়ে এবং সেগুলো মেরে ফেলা হয়। সর্বশেষ রোববার দিবাগত রাত ১২টার দিকে তৃতীয় তলায় একটি ও নিচতলায় একটি সাপ দেখা যায়। সাপের ভয়ে আবাসিক হলে থাকা দায় হয়ে পড়েছে। ছাত্রীরা হলে সাপের উপদ্রব বন্ধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধক্ষ্য মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, প্রথমবার অভিযোগ পেয়েই হলের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এখন মনে হচ্ছে, হলের ভেতরে কোথাও সাপের আস্তানা আছে। আজ পুরো হল পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: পাট কেটে বিপাকে কৃষক

অপর এক প্রশ্নের জবাবে তিনি প্রাণিবিশেজ্ঞের বরাত দিয়ে বলেন, এগুলো বিষধর সাপ নয়। এসব সাপকে ঘরকুনো সাপ বলা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা