শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গত ২৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগে কর্মরত কর্মকর্তা নিহার কান্তি বিশ্বাস কর্তৃক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ গোলাম সারোয়ারের স্ত্রী ও পরিবার সম্পর্কে কটুক্তি করায় এবং পরবর্তীতে ওই শিক্ষক লাঞ্চনার শিকার হওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জাবিতে অনলাইনে বাড়ছে নারীর প্রতি যৌন হয়রানির ঘটনা

আজ রোববার সকালে (৩১ জুলাই) প্রসাশনিক ভবনের সামনে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

এই ঘৃণিত কর্মের প্রতিবাদ জানিয়ে বশেমুরবিপ্রবির ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিউটন বিশ্বাস বলেন, কর্মকর্তা কতৃক একজন শিক্ষক লাঞ্চিত হয়। এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না। তিনি বলেন, একজন শিক্ষক যেখানে নিরাপদ নয় সেখানে শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ হবে!

এ বিষয়ে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রনি প্রতিবাদ জানিয়ে বলেন,
শিক্ষক আমাদের পিতৃতুল্য। শিক্ষকের অপমান আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। তিনি বলেন আমরা স্মারকলিপি দিয়েছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কর্মাকর্তা নিহার কান্তি বিশ্বাস কে শাস্তির আওতায় আনতে হবে

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) মার্কেটিং বিভাগের অফিস স্টাফ নিহার কান্তি বিশ্বাস এর বিরুদ্ধে শিক্ষক সমিতির কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোঃ গোলাম সারোয়ার এবং লিখিত অভিযোগে বলা হয়, নিহার কান্তি বিশ্বাস ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অফিস কক্ষে উপস্থিত হয়ে গোলাম সারোয়ারের স্ত্রী ও মাতা নিয়ে কটুক্তি করেন। পরবর্তীতে এ বিষয়ে জিজ্ঞাসা করলে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক গোলাম সারোয়ারকে হুমকি দেন উক্ত কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা