নজরুল বিশ্ববিদ্যালয়ে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

মো:মনির হোসেন, স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছপদ্ধতিতে এ-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টস হেরে ২০৬ রানের টার্গেট পেল বাংলাদেশ

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২- থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১৩৭ টি কক্ষে এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ।

ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মো: সুজন আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ জোবায়ের হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গ্রহণ করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ছাত্রী, ছাত্রদের বিভিন্ন সংগঠন,স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা করছেন। তাদের সহযোগিতা পাওয়ার মধ্যদিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষা অত্যন্ত আনন্দমুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

তিনি বলেন, যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছে তাদের মধ্যে আমরা অনেক আগ্রহ লক্ষ্য করেছি। বিশেষ করে ৯৮ শতাংশ পরীক্ষার্থীই পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে। যেটি বিভিন্ন কক্ষ ঘুরে দেখে আমি জানতে পেরেছি। তাদের এই উপস্থিতিই প্রমাণ করে যে লেখা পড়ার প্রতি ছাত্রসমাজের অনেক আগ্রহ। লেখাপড়া করে তারা তাদের ভবিষ্যৎকে গড়তে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।

প্রসঙ্গত, গুচ্ছপদ্ধতির এই ভর্তি পরীক্ষায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে মোট ১৯ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করে। ইউনিট-বি (মানবিক) এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ও ইউনিট-সি (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা ২০ আগস্ট, ২০২২ দুপুর ১২টা থেকে-১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা