ভাইরাল নোবিপ্রবির ৩ ছাত্রী
শিক্ষা

ভাইরাল নোবিপ্রবির ৩ ছাত্রী

সান নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন ছাত্রী জনপ্রিয় একটি হিন্দি গানের তালে নেচে ভাইরাল হয়েছেন । শাজনীন মীম নামে এক ছাত্রী গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে নাচের ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা গেটম্যানকে আসামি করে মামলা

বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের তিন ছাত্রীর অংশগ্রহণে ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনের সড়কে ভিডিওটি ধারণ করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি নাচের এমন চর্চা নিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই ছাত্রীরা।

ভিডিওটির মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল হাসান ইমন লিখেছেন, ‘সেরা আপুনি, মনে হচ্ছিলো কোনো মুভির গান দেখতেছি।’বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন লেখেন, ‘বাহ দারুণ। সবাইকে গানের সাথে নৃত্যে দারুণ মানিয়েছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে।’

জানা যায়, সমুদ্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাজনীন মীম, সুইটি ভৌমিক ও নাদিয়া হাসান মিলে নৃত্য পরিবেশন করেন। তারা কেউই প্রাতিষ্ঠানিকভাবে কোনো নৃত্যের প্রশিক্ষণ নেননি।

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ১৬ কোটি ডলার দিল বিশ্বব্যাংক

শনিবার (৩০ জুলাই) সকালে শাজনীন মীম গণমাধ্যমকে বলেন, আমাদের হঠাৎ ইচ্ছা হলো একটা নাচের ভিডিও বানাবো এবং বানিয়ে ফেললাম। মাত্র এক ঘণ্টা প্র‍্যাক্টিস করেছি আমরা। আমরা কেবল চেষ্টা করেছি। আমাদের কাছে ভালো লাগছে।

নাচে অংশ নেওয়া আরেক সহপাঠী সুইটি ভৌমিক গণমাধ্যমকে বলেন, আমাদের কোনো প্রাতিষ্ঠানিক নাচের প্রশিক্ষণ নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকি। সেখানের সড়কটা অসাধারণ, অনেকে এখানে ছবি তুলতে আসে। আমরা চিন্তা করলাম এখানে একটা নাচের ভিডিও বানালে কেমন হয়। বলতে বলতে ভিডিও বানিয়ে ফেললাম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতি বিকাশের জায়গা। আমরা একা‌ডে‌মিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের বাড়‌তি কার্যক্রম হি‌সে‌বে নাচ, গান, আবৃ‌ত্তি ও খেলাধুলায় উদ্বুদ্ধ ক‌রি। শিক্ষার্থী‌দের পূর্ণ বিকা‌শের জন‌্য এটি খুবই সহায়ক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা