শিক্ষা

তিতুমীর কলেজে আইসিটি অলিম্পিয়াডের ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন: সরকারি তিতুমীর কলেজে উদ্বোধনের মাধ্যমে শুরু হলো তথ্য প্রযুক্তি নিয়ে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিটি অলিম্পিয়াডের বুথ কার্যক্রম। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন বুথ। এ উপলক্ষে তিতুমীর কলেজে আইসিটি অলিম্পিয়াডের ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

সোমবার (১ আগস্ট) তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে এই ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এএসএম আসাদুজ্জামান, আইসিটি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সালাউদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের হেড অফ ব্রান্ড এন্ড মার্কেটিং আশরাফুল ইনসান ইভান, আইসিটি অলিম্পিয়াডের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান ও আরেফিন দিপু, প্রজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া, কনভেনার শামিমা বিনতে জলিল।

আরও পড়ুন: ক্যাটের সাফল্যে গর্বিত ভিকি

প্রধান অতিথির বক্তব্যে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তোমরা সকলে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত হও, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করো। আইসিটি অলিম্পিয়াডের জন্য শুভ কামনা রইলো।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সালাউদ্দিন বলেন, তিতুমীর কলেজ আইটি সোসাইটি গত দেড় বছর ক্যাম্পাসে ও অনলাইনে অনেক কাজ করেছে। সে জন্য আইটি সোসাইটিকে অভিনন্দন। তিনি সকলকে আইসিটি অলিম্পিয়াডে রেজিস্ট্রেশনের আহবান জানান।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

বক্তব্যে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের হেড অফ ব্রান্ড এন্ড মার্কেটিং আশরাফুল ইনসান ইভান বলেন, নতুন একটা সুযোগ আসছে আমরা সেটা নিবো? শিক্ষার্থী সংখ্যায় দেশের সবচেয়ে বেশি এই তিতুমীর কলেজ আইসিটি অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হবে কিনা জানি না, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী এই সুযোগটা কাজে লাগাক। তরুণদের ডেভলপ করতে হলে আমি শুধুমাত্র সুযোগ তৈরি করে দিতে পারি। হাল তোমাদেরই ধরতে হবে।

আইসিটি অলিম্পিয়াডের তিতুমীর কলেজ টিমের কো-লিডার ও আইটি সোসাইটি মানবসম্পদ সম্পাদক আশিক রঞ্জন দাস বলেন, বাংলাদেশে অনেক ধরনের অলিম্পিয়াড হয়ে থাকে। তবে এই প্রথম একটু ভিন্ন ধরনের অলিম্পিয়াড হচ্ছে আইসিটি অলিম্পিয়াড। এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা কোণে আইটি সম্পর্কিত বিষয়গুলো ছড়িয়ে যাবে। আমরা কিছুদিন পর ৫ম শিল্পবিপ্লব এ উন্নীত হবো। এখনি সময় আমাদের তরুণদের নিজের যোগ্যতা কাজে লাগিয়ে বিশ্বের দরবারে উপস্থাপন করা।তাই আইসিটি অলিম্পিয়াড এর উপলক্ষে শুরু হলো ক্যাম্পাস ফেস্ট। আর প্রথম ক্যাম্পাস ফেস্ট হলো তিতুমির কলেজে। এই ক্যাম্পাস ফেস্টে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা

আজকের ফেস্টে আইসিটি অলিম্পিয়াড তিতুমীর কলেজের টিম ছাড়াও ঢাবি অধিভুক্ত সাত কলেজের টিমও ও চাঁদপুর জেলা টিম আমাদের সাথে আছে। তাদের ধন্যবাদ জানাই। এছাড়াও ধন্যবাদ জানাই আইটি সোসাইটির সকল মেম্বারকে, যাদের কারণে আজকের অনুষ্ঠান সহজ হয়ে উঠেছে। লোডশেডিং এর কারণে আমাদের প্রোগ্রামে কিছু সমস্যা হয়েছিল। কিন্তু আমরা থেমে থাকেনি ।

সকলের কাছেই ছিল একটা উৎসাহ, যার দরুণ আমরা আজকে সফল হলাম। আগামী ২ থেকে ৪ তারিখ তিতুমীর কলেজ ক্যাম্পাসে আইসিটি অলিম্পিয়াড এর বুথ বসবে। আশা করি ক্যাম্পাসের সকলে রেজিস্ট্রেশন করবে। পরিশেষে একটাই কথা, তিতুমীর কলেজ টিম হলো একটা ডাইনামিক টিম, তারা সকল সমস্যার মধ্যেও সব কিছু করতে পারে। তিতুমীর এর তরুণ-তরুণীরা হলো একদল উদ্যামী তরুণ-তরুণী।

আরও পড়ুন: ঋতুপর্ণাকে উপদেশ দিলেন শ্রীলেখা

উল্লেখ্য, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ছয়টি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের জন্য প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের পর থেকে ৫ মাস শিক্ষার্থীরা মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

অনলাইনে http://www.ictolympiadbangladesh.com এই ওয়েবসাইটের মাধ্যমে ক্যাটাগরি অনুসারে রেজিস্ট্রেশন করা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা