শিক্ষা

শাবিতে অনশনরত দুই শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন নেমেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে উপস্থিত হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাত সদস্যের মেডিকেল টিম। অসুস্থ হয়ে যাওয়া দুইজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় এ মেডিকেল টিম এসে উপস্থিত হয়। এ সময় তারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্যালাইন এবং ওষুধ দিয়ে সহায়তা করেন।

অনশনরত শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল টিমের সদস্য মো. নাজমুল হাসান বলেন, এখানে অনশনরত শিক্ষার্থীদের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তবে দুইজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। ইতোমধ্যেই দুইজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এ সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি। তারা ২৪ ঘণ্টার বেশি সময় কেউ কিছু খায়নি। তারা সবাই পানি স্বল্পতায় ভুগছেন।

তিনি বলেন, যাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য স্যালাইনসহ ওষুধের ব্যবস্থা করা হয়েছে। তাদের এখানেই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর যদি কোনো জরুরি অবস্থার সৃষ্টি হয় তাহলে তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে এবং ওসমানী মেডিকেল কলেজে বেডের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টায় শিক্ষকরা আন্দোলনস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তোলে এর আশপাশের পরিবেশ। এ সময় তারা শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একমত কিনা তা 'হ্যাঁ' অথবা 'না' এই দুই উত্তরের মধ্যে একটি জানতে চান।

শিক্ষার্থীরা বলেন, যদি আপনারা শিক্ষকরা আমাদের এক দফা দাবির সঙ্গে একমত পোষণ করেন তাহলে আমরা আপনাদের সঙ্গে কথা বলব। এছাড়া আমরা আপনাদের সঙ্গে কোনো ধরনের কথা বলতে রাজি নই।

এ সময় শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলতে চাইলে বিভিন্ন স্লোগানে তাদের কথা বলতে বাধা দেন। একপর্যায়ে শিক্ষকরা ব্যর্থ হয়ে ফিরে যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা