শিক্ষা

উচ্চ কণ্ঠে কথা বলায় চাকরি গেল শিক্ষিকার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটার-এর শিক্ষিকা অ্যানেট প্লাউট ৩০ বছর ধরে ইউনিভার্সিটি অব এক্সেটার-এর পদার্থবিদ্যা বিভাগে পড়াচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে 'জোরে কথা বলা'র অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, পিএইচডিরত দুই শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাকে বরখাস্ত করা হয়। বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আরও বলা হয়, বরখাস্তের সাথে তার জাতি, যোগ্যতা বা লিঙ্গের কোনও সম্পর্ক ছিল না।

৬০ বছর বয়সী অ্যানেট জানান, মধ্য-ইউরোপীয় ইহুদি হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই তার 'উঁচু' কণ্ঠস্বর। আর এই কারণেই তাকে বরখাস্ত করা হয় বলে তিনি দাবি করেন।
বিতর্কিত এই বরখাস্তের পরে, অ্যানেট বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিকভাবে অসচেতন এবং পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেন।

তিনি জানান, এর আগে যখন তিনি নিউইয়র্ক এবং জার্মানিতে থাকতেন ও কাজ করতেন তখন তার উচ্চস্বর নিয়ে কোনো সমস্যা ছিল না।

পরে তিনি ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন। বিচারক সব শুনে অ্যানেটের পক্ষেই রায় দেন। পুনর্নিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় যাতে অ্যানেটকে ১ লাখ ইউরো ক্ষতিপূরণ দেয়, তারও নির্দেশ দেন আদালত।

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা