শিক্ষা

বোয়ালমারীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মামুন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে অবস্থিত খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন নির্ধারিত ছিল বুধবার (১৯ জানুয়ারি)। কিন্তু বিভিন্ন পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

জানা যায়, নির্বাচনে অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে নতুন নির্বাচিতরা হলেন, আমিনুর রহমান, মো. আবুল বাশার মিয়া, মো. নায়েব আলী, মো. শাহজাহান সিরাজ টুকু। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হয়েছেন মোসা. আবিদা সুলতানা। শিক্ষক প্রতিনিধিরা হলেন, অধীর কুমার রায়, অসিত কুমার গুহ এবং মোসা. বিলকিস খানম।

পরে নতুন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা মিলে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি মনোনীত করেন। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রউফ মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের তারিখ ছিল ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয় ৬ জানুয়ারি আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৮ জানুয়ারি। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচনের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা