শিক্ষা

চলে গেলেন অধ্যাপক শাহীন কবীর

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় নিজের বাসায় ইন্তেকাল করেন তিনি।

বিগত দুই বছরের বেশি সময় ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন এই অধ্যাপক। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

৪০ বছরের বেশি সময় অধ্যাপনার পাশাপাশি শাহীন মাহবুবা কবীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সাহিত্যকর্ম বাংলায় অনুবাদ করেছেন।

শাহীন মাহবুবা কবীর জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে। বাবার সঙ্গে তাঁর যৌথভাবে অনূদিত ও প্রকাশিত স্যামুয়েল বেকেটের ১৫টি নাটকের একটি বই আছে। তিনি এক ছেলে, এক মেয়ে, এক বোন ও অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদ আসর রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা