শিক্ষা

সামাজিক মাধ্যমে ছড়ানো এইচএসসি পরীক্ষার সূচি ভুয়া

নিজস্ব প্রতিবেদক:

একটি চক্র এইচএসসি ও সমমান পরীক্ষার ভূয়া সময়সূচি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আর এতে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃ শিক্ষা সমন্বয়ক বোর্ড এই পরীক্ষার সময়সূচি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে।

এ বিষয়ে সোমবার (৮ জুন জরুরি) একটি নোটিশও প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, আগামী ১৫ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিষয়টি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির নজরে আসে।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ বিষয়ে বলছে, "কে বা কারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি মনগড়া সময়সূচি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে যে, আগামী ১৫ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে।"

এতে আরও বলা হয়, "করোনাভাইরাসের এ সংকটকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্টে কেউ যাতে বিভ্রান্ত না হন সেজন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, 'যেখানে প্রতিদিন করোনায় মৃত্যুর রেকর্ড হচ্ছে, সেখানে এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়া কোনো মানবিক কাজ হতে পারে না। আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। তাই যে বা যারা এই ভুয়া তথ্য ছড়াচ্ছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা