শিক্ষা

একাদশ শ্রেণিতে এবার ভর্তি ও ক্লাস পেছাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনার সংক্রমণের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়া হচ্ছে।

পূর্ব পরিকল্পনা অনুসারে শনিবার (০৬ জুন) থেকে এ ভর্তি প্রক্রিয়া শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণেই ভর্তি প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

নতুন করে কবে নাগাদ ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন উর রশীদ শনিবার (০৬ জুন) জানান, ভর্তি বিষয়ে আমরা শিক্ষাবোর্ড থেকে গত ২৭ মে শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা চেয়ে পত্র দিয়েছি। মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনো আমরা পাইনি। পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, ২৭ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবরে লেখা ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হকের ওই চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র অনলাইনে ছাড়ার সম্ভাব্য সময় ৬ জুন ধরা হলেও সারাদেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

একাদশের ভর্তি প্রক্রিয়া শুরু করা হলে অনলাইনে আবেদনের জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিউটারের দোকান ও সাইবার ক্যাফেতে ভিড় করবে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। এছাড়া ভর্তির প্রয়োজনে অন্তত একবার সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীদের স্বশরীরে যেতে হবে।

অথচ, সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ। এসব বাস্তবতার আলোকে একাদশের ভর্তি নিয়ে করণীয় বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয় ওই চিঠিতে।

শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানরা জানান, ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ১৬ আগস্ট একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা করেছিলেন তারা। তবে করোনার কারণে সব সূচি এলোমেলো হয়ে গেছে।

এসএসসি পরীক্ষার্থীদের এতদিন ফলের অপেক্ষায় বসে থাকতে হচ্ছিল। এখন অপেক্ষায় থাকতে হবে একাদশে ভর্তির জন্য।

উল্লেখ্য, গত ৩১ মে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ, যা গতবছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন, যা গত বছর পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

ফলাফলে দেখা গেছে, এবার এসএসসি-সমমান পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, সারাদেশে উচ্চ মাধ্যমিকে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৭৬৫টি আসন রয়েছে। এর মধ্যে সাধারণ শাখায় রয়েছে প্রায় ১৩ লাখ। মাদ্রাসায় রয়েছে এক লাখ আট হাজার। ব্যানবেইসের হিসাবে, আসন অনেক খালি থেকে যাবে। আর ঢাকা শিক্ষাবোর্ডের হিসাব মতে, সারাদেশের সব কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে মোট আসন সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার। আর এবার পাস করেছে মোট ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। সে হিসেবে উচ্চ মাধ্যমিকে আসন ফাঁকা থাকবে দুই লাখ ৭৫ হাজার ৫৭৭টি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা