শিক্ষা

‘আমার ঘরে আমার স্কুল’ এর মাধ্যমিকের নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে প্রচার হওয়া মাধ্যমিকের শ্রেণি কার্যক্রমের চলতি সপ্তাহের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

নতুন রুটিন অনুযায়ী, মাধ্যমিকে ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ধাপে ৬ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে।

সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচার হবে। ২০ মিনিটের প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন বাসার কাজ দেয়া হবে।

বাসার কাজের উত্তপত্র পরদিন দেখানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের মূল্যায়ন নম্বর দেয়া হবে। পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নেও দেয়া হবে।

এছাড়াও ফেসবুক পেজ ও অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রচারিত ক্লাসগুলো শিক্ষার্থীরা যে কোনো সময়ে দেখতে পারবে বলে জানা গেছে। ইউটিউবেও যে কোনো সময় ক্লাসগুলো দেখা যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।

ক্লাস রুটিন পেতে এখানে http://www.dshe.gov.bd/ ক্লিক করুন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা