শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর আপাতত নয়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে আপাতত বিরত থাকতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. চৌধুরী ইশরাক সিদ্দিক।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। রিটে আইন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, এনবিআরের চেয়ারম্যানসহ ৫ জনকে বিবাদী করা হয়।

অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। উক্ত অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। শুনানি শেষে রুল জারি করেন এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা হতে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিকট কর আদায়ের দাবি করতে পারবে না।

প্রসঙ্গত, গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালরে ৫ সেপ্টেম্বর ২০১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা