শিক্ষা

ক্যাম্পাস খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক: আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৯ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন । পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সঙ্গে সাক্ষাৎ করে হল খোলার দাবি জানান।

শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার দাবি জানান।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, শিক্ষার্থী আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় হল ও ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া হল ও ক্যাম্পাস খোলার সুযোগ নেই।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা