স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সশরীরে চলছে পাঠদান। ফাইল ফটো
শিক্ষা

আরও এক বিষয়ে পাঠদান বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের প্রতিদিন শ্রেণিতে দুই বিষয়ে পড়ানো হচ্ছে। করোনা সংক্রমণ কমে আসায় এই স্তরে আরও একটি বিষয় যোগ করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী রোববার (১৯ সেপ্টেম্বর) একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে সরকারের এই ভাবনার কথা জানান।

করোনা মহামারির কারণে টানা দেড় বছর বন্ধ থাকার গত ১২ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস হচ্ছে। প্রথম দিন থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হয়। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন দুই বিষয়ের পড়ানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা ৬ দিন ক্লাস করছি। নতুন নিয়মে ৫ দিন ক্লাস করার কথা রয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণি প্রতিদিনই ক্লাস করছে। বাকি ৪ শ্রেণির ক্লাস ৪ দিন হচ্ছে। বাকি ২ দিনে অষ্টম ও নবম শ্রেণি ক্লাসে আসুক।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশনায় স্বাস্থ্য ও অন্যান্য বিধি মেনে চলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ডা. দীপু মনি বলেন।

বর্তমানে দুটি করে ক্লাস নেওয়া হচ্ছে। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা দূর থেকে বিদ্যালয়ে আসছে, তাই যেন চারটি ক্লাস নেওয়া হয়। শিক্ষামন্ত্রী মনে করেন, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। কারণ এখন ৮০ মিনিটে দুটি ক্লাস নেওয়া হয়। চার নেওয়া হলে সময় দ্বিগুণ লাগবে। এতে শিক্ষার্থীদের খাবার দরকার হবে। খাবারের সময় মাস্ক খুলতে হবে, খাবার শেয়ারিং হবে, শিক্ষার্থীরা একে অন্যের কাছাকাছি আসবে, এতে সংক্রমিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। তাই চার ক্লাসের পরিবর্তে তিনটি নেওয়ার কথা ভাবছে সরকার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : গ্রেপ্তার ২৫, ওসি প্রত্যাহার

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্...

পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলার রায়: স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড, আদালতের কঠোর বার্তা

রাজধানীর পল্লবীতে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষ...

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠ...

নোয়াখালীতে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর জেলা শহর মাইজদী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ ক...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

লেবাননে ফের ইসরায়েলি হামলা, উত্তেজনা তুঙ্গে

দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিন...

বুবলী বিতর্কের মাঝেই অপুর রহস্যময় পোস্ট, কী ইঙ্গিত দিলেন নায়িকা?

ঢালিউডের আলোচিত দুই তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে আবারও সামাজিক মাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা