শিক্ষা
ডেন্টাল ভর্তি পরীক্ষা

দেশসেরা পঞ্চগড়ের রাহাত

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় দেশসেরা হয়েছেন পঞ্চগড়ের নাজমুস সাকিব রাহাত। তার সর্বমোট স্কোর ২৯৫। তিনি ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯৫।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ হওয়া ফলাফলে এ তথ্য জানা যায়। নাজমুস সাকিব রাহাত সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিং রোড রতনী এলাকার সোলেমান আলীর ছোট ছেলে।

জানা গেছে, নাজমুস সাকিব রাহাত ২০১৮ সালে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি পাস করেন।

নাজমুস সাকিব রাহাত বলেন, আমি আগে থেকে নিজেকে একজন চিকিৎসক হিসেবে মানবতার সেবক হিসেবে দেখতে চেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হয়ে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষদের পাশে দাঁড়াব।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার রহমতে বাবা-মা ও আত্মীয়-স্বজন এবং শিক্ষকদের অনেক অবদান রয়েছে আমার এত দূর যাওয়ার পেছনে। আমার বড় ভাই ইব্রাহিম খলিলের কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা