সংগৃহিত ছবি
জাতীয়

এমবিবিএস-বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামীকাল থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী বাদে কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজেক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন: মনজুর এলাহীর মৃত্যুতে ড. ইউনূসের শোক

এর আগে, ডাক্তার পদবি ব্যবহারে ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে এই পদবি ব্যবহার করতে পারবেন না বলে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের এমন বিধান প্রশ্নে রুলের ওপর শুনানি শেষ হয়। এ সময় ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের নামের আগে ডাক্তার ব্যবহারকে কেন্দ্র করে ঐ আইনটির বৈষম্যমূলক প্রয়োগ নিয়ে এক যুগ আগে করা অপর রিটেরও শুনানি শেষে হয়েছে।

এদিকে, পৃথক ২টি রিটের ওপর এক সাথে শুনানি শেষে গত (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ রায়ের জন্য বুধবার (১২ মার্চ) এই দিনটি ধার্য করেন।

অপরদিকে, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা অনুযায়ী দেশে ভূয়া পদবী ব্যবহার নিষিদ্ধ। এই আইনের ২৯ (১) অনুযায়ী, দেশে ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতিত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না।

এরপর ২৯ (২) ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লংঘন করিলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ, এবং সেজন্য তিনি ৩ বছর কারাদণ্ড বা ১ লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ডে দন্ডনীয় হইবেন এবং উক্ত অপরাধ অব্যাহত থাকিলে প্রত্যেকবার উহার পুনরাবৃত্তির জন্য অন্যূন ৫০ হাজার টাকা অর্থ দণ্ডে, বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসাবে দণ্ডনীয় হবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা