শিক্ষা

নিশ্চিন্তে সন্তানদের বিদ্যালয়ে পাঠান

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি। আমাদের দেশের করোনাভাইরাস সংক্রমণের হার নিম্মগামী, যা ৫শতাংশের কাছাকাছি চলে এসেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছু দিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন আমারা স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেগুনবাগিচা আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিক ও অভিভাবকদের সাথে কথা প্রসঙ্গে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই সচেতন থাকলেই,বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ সুরক্ষায় থাকবে। নিশ্চিন্তে আপনাদের সন্তানকে বিদ্যালয়ে পাঠান। তবে পিতামাতাকেও সন্তানের সুরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নিয়মিত মাস্ক (কাপড়ের) পরিধান করতে হবে, শ্রেণি কক্ষে প্রবেশের পূর্বে প্রত্যেককে তাপমাত্রা পরীক্ষা ও সাবান দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে। তাছাড়া প্রতি বেঞ্চে ৩ ফুট দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসতে হবে।

প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোাষ প্রকাশ করেন। আরো বেশি বেশি বিদ্যালয় ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি নির্দেশ প্রদান করেন। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনগণের মাঝে লেখনীর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য তিনি উপস্থিত মিডিয়া প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা