শিক্ষা

ঝাড়ুদার তৈরি হচ্ছে: শিক্ষাবিদ মনজুরুল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। দেশের শিক্ষাব্যবস্থায় কর্মসংস্থানে সীমাবদ্ধতার দিকগুলো তুলে ধরেছেন তিনি।

এই শিক্ষাবিদ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার বিরাট ভুল হলো, আমরা শিক্ষার্থীদের জগতের জন্য তৈরি করছি না। আমরা নানা বাজারের জন্য তৈরি করছি। কিন্তু বাজারগুলো বদলে যায়। আমরা যেমন গার্মেন্ট শিল্প করে টিকে রয়েছি, কুড়ি বছর পর সেখানে টিকতে পারব না। কারণ, সবই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যাবে। যে কাজগুলো শ্রমিকেরা করছেন, সেই কাজ যন্ত্র নিশ্চিন্তভাবে করে যাবে। তখন এত শ্রমিকের চাকরি আমরা কোথায় দেব? এখন থেকে আমাদের বিকল্প চিন্তা করতে হবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের আয়োজনে ‘বিদ্যাপীঠ বৈঠকির’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম এসব কথা বলেন।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মানবেতর জীবন-যাপন করছে। এভাবে তারা বছরে ১৫ বিলিয়ন ডলার আয় করে। কেন তারা এত কষ্টের জীবন কাটাচ্ছেন। আমাদের তৈরি হচ্ছে ঝাড়ুদার। এটা কোনও কথা হতে পারে না। একটা জাতি সারাটা জীবন কি নির্মাণ শ্রমিক তৈরি করবে? সমস্ত জীবন শার্ট আর সোয়েটার তৈরি করবে? আমাদের উচ্চ প্রযুক্তি গেল কোথায়?

তিনি বলেন, চীন একটা সময় ছোটখাটো কাজ করতো। আজ তারা সেখানে নেই। চীন এখন সারা বিশ্বকে প্রযুক্তির খেলা দেখাচ্ছে। এক সময় তারা আমাদের থেকে খুব এগিয়ে ছিল না।

ইংরেজির এই অধ্যাপক দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও চাকরির ক্ষেত্রে অসামঞ্জস্যের দিকগুলোও তুলে ধরেন। প্রকৌশল ও চিকিৎসাবিদ্যায় পারদর্শী হওয়ার পর অনেকে সরকারি চাকরি নিয়ে অন্য পেশায় চলে যান। এর মধ্য দিয়ে দেশ ও সমাজ ওই সব বিশেষ জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তা তুলে ধরেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা