শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আজ বিকেল ৩টা থেকে সব ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে পরীক্ষা হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রত্যেক ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে তা বন্ধ হয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে বেলা ১১টায়। সুতরাং পরীক্ষার দিন সকাল ১০টার পরে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা নির্ধারিত তারিখেই পরীক্ষা নিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। ঢাকার বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি যাতে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা নিতে পারি। এবার আর পরীক্ষা পেছাবে না বলে জানান তিনি।

আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপরে ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা, ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা