শিক্ষা

গণফেলের দায় নিতে চান না কেউ

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের ফলে নানা অসঙ্গতি থাকলেও কেউ কোনো দায় নিতে চাচ্ছে না। ​সশরীরে পরীক্ষা দিয়েও ফলে আসে ‘অনুপস্থিত’। সব বর্ষের সব পরীক্ষায় পাসের পরও হয় না পূর্ণাঙ্গ ফল। দুই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে করতে হয় তিন বিষয়ে ফেল। তা ছাড়া বিভিন্ন বর্ষে দেখা যায় গণহারে ফেল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষার ফলে এমন অসংগতি প্রায়শই দেখা যায়। কোনোভাবেই এসব সমস্যা পিছু ছাড়ছে না। এতে সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। সমস্যা সমাধানে স্ব স্ব কলেজ প্রশাসন থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ প্রশাসনের দায়িত্বহীনতায় ভোগান্তি বাড়ছে। সাম্প্রতিক সময়ে বড় ভোগান্তি সশরীরে পরীক্ষা দিয়েও ফলে অনুপস্থিত আসা অথবা সিজিপিএ না আসা। এ সমস্যা সমাধানে কলেজ প্রশাসন কোনো উদ্যোগ নেয় না। উল্টো শিক্ষার্থীদেরই নিজ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাজিরা শিট তুলে দরখাস্ত লিখে তাতে আবার নিজ কলেজের অধ্যক্ষের সই নিয়ে জমা দিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। যদিও এখানে সম্পূর্ণ দায়ভার কলেজ প্রশাসনের। পরীক্ষা দেওয়ার পরও প্রশাসনের গাফিলতি আর সমন্বয়হীনতার ফলেই শিক্ষার্থীদের এমন সমস্যায় পড়তে হচ্ছে।

সম্প্রতি এমন সমস্যায় পড়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার। তিনি বলেন, আমি পেটে আট মাসের বাচ্চা নিয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছি। এরপরও ফলে এক বিষয়ে W (উইথেল্ড-পরীক্ষার ফলে অনুপস্থিত লেখা) এসেছে।

তিনি বলেন, সমস্যা সমাধানে এক মাসের বাচ্চা নিয়ে আমার কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ থেকে হাজিরা শিট সংগ্রহ করে নিজ কলেজের অধ্যক্ষের সইসহ আবেদনপত্র ঢাবির প্রশাসনিক ভবনে জমা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই বিষয়ে পরে ফেল আসে। এ বছর আবার মানোন্নয়ন পরীক্ষা দিয়েছি ওই বিষয়সহ মোট দুই বিষয়ে। কিন্তু ফল এসেছে তিন বিষয়ে। এরমধ্যে এক বিষয়ে আবারও W (উইথেল্ড) এসেছে। এরকম হয়রানির কোনো মানেই হয় না।

সব বর্ষে সব পরীক্ষা দিয়েও ফল না আসায় হতাশ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের স্নাতক শিক্ষার্থী সানজিদা আঞ্জুম। তিনি বলেন, আমার কোনো বর্ষে কোনো বিষয়েই ফেল নেই। কোনো বর্ষে কোনো মানোন্নয়ন পরীক্ষায়ও অংশ নিইনি। অথচ সব বর্ষে পাস থাকার পরও ফল ইনকমপ্লিট (অসম্পূর্ণ) দেখাচ্ছে। এখন আবার ফল সমন্বয় করার জন্য ঢাবির প্রশাসনিক ভবনে যেতে হবে। কোনো বর্ষে ফেল না করেও এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের, যা খুবই হতাশাজনক।

গত ২ সেপ্টেম্বর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের বাংলা বিভাগের ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে ছয় কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সিজিপিএ এলেও সিজিপিএ আসেনি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের কোনো শিক্ষার্থীর।

কেন এমন সমস্যা হলো জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন বলেন, এ বিষয়ে আমি শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। শিক্ষার্থীদের আমি আবেদন করতে বলেছি। বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষার্থীদের আবেদনপত্র কলেজ অধ্যক্ষের সুপারিশসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাব।

একটি বর্ষের নির্দিষ্ট বিভাগের সব শিক্ষার্থীর সিজিপিএ না আসার মত ঘটনায় কলেজ অধ্যক্ষের কোনো দায়ভার রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবির বলেন, বিষয়টি সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ নির্ধারণ করে। এখানে আমার কোনো দায়ভার নেই। কারিগরি সমস্যার কারণে এমনটি হতে পারে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের আবেদনের পাশাপাশি কলেজ প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।

এ বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সঙ্গে মোবাইলে কল দেয়া হলে তিনি রিসিভ না করে কেটে দেন।

ফলে অসংগতির মতো ঘটনার পুনরাবৃত্তি বারবার কেন হচ্ছে- তা জানতে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আগে সেলিম উল্লাহ খোন্দকারের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা