পাঠদান
শিক্ষা

দেশে শ্রেণিকক্ষে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছরের অপেক্ষা। সুনির্দিষ্টভাবে বললে ১৭ মাস ২৪ দিন। আরও সুনির্দিষ্টভাবে বললে ৫৪৩ দিনের বিরতিতে আটকে গিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সারাদেশে খুলছে স্কুল-কলেজ। দীর্ঘ বন্ধের পর শ্রেণিকক্ষে বসার আনন্দ দেখা গেছে শিক্ষার্থীদের মধ্যে। কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে। তাদের পদচারণায় শিক্ষাঙ্গণ মুখরিত।

রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। সরকারি নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেসিন, পানি ও সাবানের ব্যবস্থা করেছে। বিভিন্ন ব্যানারে করোনা স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনা টানানো হয়েছে।

এদিন সকাল আটটায় ক্লাস শুরু হয় ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। প্রতিষ্ঠানটিও হাত ধোয়ার ব্যবস্থাসহ করোনাভাইরাস থেকে শিশুদের সুরক্ষায় নানা স্বাস্থ্যবিধি গ্রহণ করেছে। বিদ্যালয়ে প্রবেশকালে প্রত্যেকের শীরের তাপমাত্রা মাপতে দেখা গেছে।

দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে বসায় উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ধানমন্ডির কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটিতে সকাল ৭টার দিকে শিক্ষার্থী প্রবেশ শুরু করে। এসময় কৃর্তপক্ষ শারীরিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান এবং তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্পে করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা