শিক্ষা

রাবি’র ১৩৮ জনের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে (গত ৫ মে) অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া ১৩৮ শিক্ষক-কর্মচারীর নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রুলসহ হাইকোর্ট এই আদেশ দেন।

একইসঙ্গে অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এম আব্দুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতির কারণে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। গত ২৩ মে মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সোবহানের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধভাবে নিয়োগ প্রদান সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

তিনি বলেন, ‘ভিসি আব্দুস সোবহান বিদায়ের শেষ দিন গত ৫ মে যে নিয়োগ দিয়েছিলেন সে আদেশ স্থগিত করেছে আদালত। সেই সঙ্গে ২০১৭-এর শিক্ষক নিয়োগ নীতিমালা স্থগিত করেছে। আদালত আগামী ১৪ নভেম্বর দুদককে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সংক্রান্ত প্রতিবেদন দিতে বলেছে।’

শিক্ষাসচিব, ইউজিসির চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, রাবির ভিসি, রেজিস্টার এবং সাবেক ভিসি সোবহানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই আইনজীবী জানান, ক্যাব যেহেতু সেবা সংক্রান্ত বিষয়ে কাজ করে। সুতরাং শিক্ষাটাও একটি সেবামূলক কাজ। অনেক অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ আসে। সে কারণে এ সংগঠনের পক্ষ থেকে রিটটি করা হয়েছে।

জনবল নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের বিরুদ্ধে।

এ বিষয়ে তদন্তের জন্য গত ১০ জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিনিয়র সদস্য ড. প্রফেসর দিল আফরোজ বেগমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ওই তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় আদালতের দ্বারস্থ হয় ক্যাব।

সাননিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা