শিক্ষা

করোনা পরিস্থিতি ঠিক হলে ডিসেম্বরে সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরীক্ষা হলেও তা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শ্রেণিপাঠদান শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিকের সমাপনী হবে কি সে বিষয়ে সাংবাদিকদের জানানোর জন্য সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এসময় প্রাথমিকের বর্ষিক পরীক্ষাগুলো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সময় বলে দেবে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রাথমিকের বার্ষিক পরীক্ষাগুলোও হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা