শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিশ্ববিদ্যালয় আগামি ১৫ অক্টোবরের পর খোলার নির্দেশনা ছিল। আগামী ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন উপাচার্যরা চাইলে আলোচনা সাপেক্ষে স্কুল-কলেজের সাথেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আবারো আলোচনায় বসা হবে বলে শুক্রবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি জানান, উপাচার্যরা চাইলে ১২ সেপ্টেম্বর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথেই বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। অথবা অন্য কোনো তারিখও নির্ধারণ করা যেতে পারে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সর্বশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা