শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা ৮ সেপ্টেম্বর শুরু 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ও ১১ সেপ্টেম্বর থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। এছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার সময় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

চলতি বছরের ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারী পরিস্থিতির অবনতির কারণে ১৮ মে তা স্থগিত করে কর্তৃপক্ষ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা