শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মণি জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খুলে দেয়া হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে একাত্তর টেলিভিশন আয়োজিত টকশো ‘একাত্তর জার্নাল’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মিথিলা ফারজানার সঞ্চালনায় এদিনের আলোচনায় আরও অংশ নেন ডয়চে ভেলে-র বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আকসাদুল আলম।

দীপু মণি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। এর আগে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলেতে স্বাভাবিক কার্যক্রমে যাওয়ার চেষ্টা করা হবে। শুরুতে স্কুলের সময় সীমিত হবে। প্রথম দিকে হয়তো চার ঘণ্টা দিয়ে শুরু করা হবে। পর্যায়ক্রমে সময়ের এই পরিসর আরও বাড়বে।

তিনি বলেন, ২০২১ ও ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের ক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিনই ক্লাস করবে। এর বাইরে একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীরা একেক দিন ক্লাস করবে। সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে। প্রতিদিন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন কর্তৃপক্ষের কাছে একটি বাধ্যতামূলক প্রতিবেদন পাঠায় তার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা