শিক্ষা

বুয়েটের অনলাইন ক্লাস-পরীক্ষা বাস্তবায়নে ইজেনারেশন 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)র জন্য সহায়ক সেবাসহ মাইক্রোসফট ৩৬৫ প্ল্যাটফর্মে অ্যাডভান্সড অনলাইন ক্লাস ও পরীক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে ইজেনারেশন। ক্লাউডভিত্তিক সল্যুউশনটি অত্যাধুনিক ইলার্নিং সক্ষমতা ও ইন্টার‍্যাক্টিভ টুলসের মাধ্যমে কার্যদক্ষতা বাড়ানো, শিক্ষাদান পদ্ধতি উন্নতকরণ এবং কার্যকরী টিমওয়ার্ক বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের দারুণভাবে সহায়তা করবে। সৃজনশীল চিন্তা-ভাবনা ও শিক্ষাধারার উন্নয়নে আধুনিক যোগাযোগপন্থা ও সমন্বিত টুলসের মাধ্যমে সল্যুউশনটি তৈরি করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বুয়েটের ডিরেক্টরেট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফুড ম্যানেজমেন্টের প্রফেসর ড. জি.এম তারেকুল ইসলাম এবং ইজেনারেশনের অপারেশন ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটে এর কম্পিউটার প্রোগ্রামার আদনান মাহমুদ, এস এম ফরিদ উদ্দিন, সহকারি কম্পিউটার প্রোগ্রামার ফেরদৌস আহমেদ ও ইজেনারেশন এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ইজেনারেশনের অপারেশন ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ ভার্চুয়াল ও ফিজিক্যাল ক্লাসরুমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল রূপান্তরে দেশসেরা প্রকৌশল ইনস্টিটিউটটির অগ্রযাত্রায় কাজ করতে পেরে আমরা আনন্দিত। চলমান মহামারিতে গণশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মাইক্রোসফট সল্যুউশনসহ বিভিন্ন সেবার মাধ্যমে দেশের শিক্ষাখাতকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে ইজেনারেশন। ডিজিটাল এডুকেশন ইকোসিস্টেম তৈরিতে আমরা আরও অধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে আগ্রহী।

বুয়েটের আইআইসিটির পরিচালক ড. মো. রুবায়েত হোসেন মন্ডল বলেন, নিয়মিত ক্লাসের পরিপূরক হিসেবে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানে আরও আধুনিক ও সমন্বিত শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। আর এই লক্ষ্য অর্জনে আমাদের অন্যতম প্রযুক্তি অংশীদার ইজেনারেশন মাইক্রোসফট ৩৬৫ সল্যুউশনের মাধ্যমে প্রয়োজনীয়তা সহায়তা করছে এবং আন্তর্জাতিক মানে আমাদের শিক্ষা প্রযুক্তি অবকাঠামো তৈরি করছে। স্থানীয় শিক্ষা খাতের সহায়তায় ইজেনারেশনের একাগ্রতা ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা