শিক্ষা

এইচএসসির অ্যাসাইনমেন্ট আবারও চালু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল (১০ আগস্ট) বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতও কার্যক্রমটি চলবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সই করা নির্দেশনা মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনার বিস্তার রোধে চলমান লকডাউন শিথিল করায় ফের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চালু করা হয়েছে।

এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। এরইমধ্যে গ্রিড ভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে স্থগিত করা হয়। সরকার করোনার বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বিধিনিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করে ১১ আগস্ট থেকে চলমান থাকবে।

গত ২৪ জুলাই এক অদেশে মাউশি জানায়, করোনার বিধিনিষেধে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরের নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

গত বছর করোনা মহামারি দেখা দেয়ার পর ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য।

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা