শিক্ষা

হাবিপ্রবির পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, হাবিপ্রবি : পরীক্ষা শুরু ঘোষণায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এসেছিলো শিক্ষার্থীরা। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দিনাজপুর সদর উপজেলায় লকডাউনের ঘোষণা দেয়া হয়। এতে করে গত ২১ জুন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ জুন) সারাদেশে কঠোর লকডাউনের কারণে পরিক্ষা নেয়া সম্ভব নয় বলে আবারও নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় আট হাজার শিক্ষার্থী ক্যাম্পাসেই আটকা পড়েছে।

প্রথমদিকে পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ায় হল শিক্ষার্থীরা মাস চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং বিশ্ববিদ্যালয় থেকে ১০ কিলোমিটার দূরে দিনাজপুর শহরের বিভিন্ন মেসে উঠে। বন্ধ থাকায় মেসগুলোতে উঠতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীরা। সারাদেশের বেশিরভাগ জেলা লকডাউনের আওতায় থাকায় বাড়ি ফেরা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে তাদের। এছাড়া দিনাজপুর শহর থেকে বিভিন্ন জেলায় সব ধরনের গণপরিবহনও বন্ধ রয়েছে।

পরীক্ষা দিতে আসা ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, পরীক্ষা ঘোষণার পর রুটিন দেখে নোয়াখালী থেকে আসলাম। পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলাম। হঠাৎ পরীক্ষার দুইদিন আগে শুনলাম পরীক্ষা স্থগিত। এখন দিনাজপুর শহরে লকডাউন চলছে। বাস-ট্রেন সব বন্ধ। বাড়িতে যেতে পারছি না। আবার মেসে থেকে খরচ বাড়ছে। এজন্য প্রশাসনের কাছে অনুরোধ, অন্তত ঢাকা পর্যন্ত যেন আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা করে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘোষণা দিয়েছিলো লকডাউনেও পরিক্ষা হবে। নিশ্চিত হয়েই আমরা ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের নোটিশ আমাদের ভোগান্তিতে ফেলে দিয়েছে। আমরা না পারছি বাড়ি ফিরতে, না পারছি থাকতে। এই ভোগান্তির দায় কে নেবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত বাড়ি ফিরে যায়। আর শিক্ষার্থীরা যেনো সেশন জটে না পড়ে সেজন্য আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছি। ইতোমধ্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. রওশন আরাকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকারকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়েছে। তারা অনলাইনে পরীক্ষা কিভাবে নেয়া যায়, সে ব্যাপারে একটি রিপোর্ট জমা দেবে। তার আলোকেই আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেব।

লকডাউনে ক্যাম্পাসে আটকে থাকা শিক্ষার্থীদের বাসায় পৌঁছে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এটা সম্ভব নয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা