শিক্ষা

উচ্চশিক্ষায় এক হাজার ৬২০ কোটি টাকা দিলো বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে উচ্চশিক্ষা বিস্তারে বাংলাদেশকে (একশ ৯১ মিলিয়ন ডলার) ১৯ কোটি ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বাজার দরে টাকার অঙ্কে (প্রতি ডলার ৮৪ টাকা ৮০ পয়সা) এই অর্থের পরিমাণ ১ হাজার ৬২০ কোটি টাকা। আফগানিস্তাকে একই বিষয়ে ১৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিশ্ব ব্যাংকের সদর দফতর এই ঋণ অনুমোদন করে।

শুক্রবার (২৫) বিশ্ব ব্যাংকের ঢাকাস্থ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

(The Higher Education Acceleration Transformation Project) কর্মসূচির আওতায় অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের গতিশীলতা, ক্রেডিট ট্রান্সফার, নারীদের মানসম্পন্ন উচ্চ শিক্ষায় সহায়তাসহ বিভিন্ন খাতে অর্থগুলো বিনিয়োগ করা হয়।

এতে বলা হয়, করোনা মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঝরেপড়া শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার অনেকেই ভর্তি হতে পারছে না। তাতে নারী শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে। ফলে উচ্চশিক্ষায় নারী-পুরুষের সমতা বৃদ্ধির ব্যবধান বাড়িয়ে তুলছে।

বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশ যেহেতু উচ্চ মধ্যম আয়ের মর্যাদা অর্জনে উচ্চাকাঙ্ক্ষী একটি দেশ, সেক্ষেত্রে উচ্চশিক্ষা পছন্দ নয় বরং একটি প্রয়োজনীয়তা। সম্মিলিত ভবিষ্যতের জন্য দক্ষ ও যুবকদের প্রতি বিনিয়োগ করা দরকার।

শ্রমশক্তিতে অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার নারীরা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন। তাদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি ও কর্মসংস্থানের ব্যবস্থা বৃদ্ধিতে চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

অপরদিকে আফগানিস্তানে শিক্ষার হার দ্তরু বাড়ছে। তবে নারীদের অংশগ্রহণ মাত্র ৩০ শতাংশ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা