শিক্ষা

ঢাবির বাজেটের ৭৩ শতাংশই বেতন-ভাতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)র বাজেটের ৭৩ দশমিক ৫৭ শতাংশই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হবে। আর গবেষণায় ব্যয় হবে মাত্র এক দশমিক ৩২ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সিনেট অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেন সিনেট সদস্যরা।

অধিবেশনে বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজজামানসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সিনেটের সদস্য পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ অধিবেশনে কোনো শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বাজেটে ৬১১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ। যার গত মোট বাজেটের ৭৩ দশমিক ৫৭ শতাংশ। আর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ১২ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৩২ শতাংশ।

বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া অনুদান দেখানো হয় ৬৯৬ কোটি ৫৪ লাখ টাকা। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৭০ কোটি ২৫ লাখ টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৮ দশমিক ৪৫ শতাংশ। বাজেটে পণ্য ও সেবা খাত বাবদ ১৬৮ কোটি ৮ লাখ ৩৫ হাজার, যা মোট ব্যয়ের ২০ দশমিক ২০ শতাংশ, মূলধন খাতে ২১ কোটি ৬৯ লাখ টাকা, যা মোট ব্যয়ের ২ দশমিক ৬১ শতাংশ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা