সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

জেলা প্রতিনিধি : বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেনে যাত্রী ও চালকরা।

আরও পড়ুন : বন্যায় প্রাণ গেল ১৩ জনের

জানা যায়, ফেনীর মুহুরীগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে।

দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনী পর্যন্ত হাজারও গাড়ি আটকা রয়েছে। উল্টোপথে ত্রাণবাহী গাড়ি যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। আবার অনেক গাড়ি যানজটে আটকা রয়েছে।

আরও পড়ুন : ৭ অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস

ট্রাক চালক মাসুদ রানা জানান, কাল বিকেলে চট্টগ্রাম শহর থেকে মাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। এতক্ষণে ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু এখনো মুহুরীগঞ্জে আটকা রয়েছি।

আরেক চালক আরিয়ান রাব্বি জানান, প্রায় ১৫ ঘণ্টা আটকা রয়েছি। হোটেল বন্ধ থাকায় কোনো খাবার পাচ্ছি না। কখন ঢাকায় পৌঁছাবো বুঝতেছিনা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, সড়কে পানির কারণে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। হাইওয়ে পুলিশ কাজ করেও লাভ হয়নি। পানি নেমে গেলে যানজট নিরসন হয়ে যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা