সংগৃহীত ছবি
সারাদেশ

ডুবে গেছে ঝুলন্ত সেতু

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে দেশের ১ মাত্র ঝুলন্ত সেতু। এই সেতুর পাটাতনের প্রায় ৫-৬ ইঞ্চি ওপর দিয়ে পানি উঠেছে, যা ক্রমেই বেড়েই চলেছে। এ সময় পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে পাটাতনের কাঠ। এর ফলে সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোন পর্যটকদের।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকেই ঝুলন্ত সেতুতে সকল ধরনের পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ট্রাক খাদে পড়ে নিহত ২

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। এ সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর পানি কমে গেলে সেতুতে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা