সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

জেলা প্রতিনিধি: সিলেট জেলায় সড়ক বিভাজকের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে মকসুদ আহমদ (৪৮) নামে ১ সাংবাদিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) ভোর ৩ টায় সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাড়ির চাপায় ২ বন্ধু নিহত

নিহত ব্যক্তি, সিলেট সিটি করপোরেশন মইয়ারচর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার ভোরে তিনি মোটরসাইকেলে করে সিলেট শহর থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। এরপর পথে মদিনা মার্কেট এলাকায় সড়কে থাকা কিছু বেওয়ারিশ কুকুর দেখে তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তিনি। এর পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাজধানিতে অসুস্থ কয়েদির মৃত্যু

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) জাফর ইমাম বলেন, নিহত মকসুদ আহমদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা