শিক্ষা

সব পরীক্ষা স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিনিধি, খুলনা: করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সশরীর মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীরা হলের বাইরে থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

রোববার (২০ই জুন) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২২ জুন থেকে জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে রোববার বেলা সাড়ে ১১টায় উপাচার্য মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

আতিয়ার বলেন, উপাচার্য মাহমুদ হোসেন গত ২৫ মে দায়িত্ব গ্রহণের পর ৩০ মে একাডেমিক প্রধানদের সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নিজ নিজ ডিসিপ্লিনের উদ্যোগে গ্রহণের সিদ্ধান্ত হয়।

ইতিমধ্য ১৩ জুন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণ শেষ হয়েছে।

সাননিউজ/এফএআর/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা