শিক্ষা

রাবির স্থগিত হওয়া পরীক্ষা শুরু ২০ জুন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২০ জুন থেকে স্বশরীরে নেওয়া হবে। এছাড়া বিভাগগুলো চাইলে ২০২০ সালের পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে শুরু করতে পারবে। বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের একটি সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা নয় একই সঙ্গে ২০২০ সালের যে কোনো একটি বর্ষের পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে শুরু করতে পারবে প্রত্যেক বিভাগ। তবে হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি অগ্রাধিকার ভিতিত্তে কোন বর্ষের পরীক্ষা নেওয়া হবে সেটি নির্ধারণ করবেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বেলা ১১টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। তবে হল খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা