শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করছেন। বৃহস্পতিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এসময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাতে থাকেন শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের বহু শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানের হলে থেকে পড়াশোনা করে। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হলও বন্ধ থাকায় অনেকেই এখন বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় এসব শিক্ষার্থীর সশরীরে পরীক্ষা নেওয়া হলে তাদেরকে ঢাকায় এসে মেস ভাড়া করে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। অনেক দরিদ্র শিক্ষার্থীর পক্ষেই এটি সম্ভব নয়। তাই সরাসরি পরীক্ষা নেওয়া শুরু হলে অবশ্যই কলেজের হল খুলে দিতে হবে। না হলে প্রচণ্ড বিপাকে পড়বে শিক্ষার্থীরা।

এর আগে একই দাবিতে গত রবিবার (৩০ মে) রাজধানীতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

এর পর গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জোটের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সমাবেশে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করা, হল খুলে পরীক্ষা নেওয়া এবং শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকার আওতায় আনার দাবি জানায় প্রগতিশীল ছাত্র জোট।

সমাবেশ থেকে সরকার ও প্রশাসনকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করার জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য আহ্বান জানানো হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা