রাইট টু পিস এর সার্টিফিকেট কোর্স সম্পন্ন
শিক্ষা

রাইট টু পিস এর সার্টিফিকেট কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাইট টু পিস (আর টু পি) এর দক্ষতা উন্নয়নমূলক প্ল্যাটফর্ম' ‘স্কিলসপ্রো’ আয়োজিত "Mastering Research Proposal: Analytical Thinking and Academic writing" শীর্ষক সার্টিফিকেট কোর্সটি সফলভাবে অনুষ্ঠিত

গত ১২ থেকে ১৯ সেপ্টেম্বর স্কিলসপ্রো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং গবেষণা উৎসাহীদের জন্য গবেষণা প্রস্তাবের ওপর এ সার্টিফিকেট কোর্স পরিচালনা করে। যুব স্বেচ্ছাসেবীদের সামাজিক সংগঠন ‘রাইট টু পি ‘ এতে সহযোগিতা করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং গবেষকদের জন্য গবেষণা প্রস্তাব বিষয়ে দক্ষতা অর্জনে অনলাইন সার্টিফিকেট কোর্সটি ছিল একটি দারুণ সুযোগ। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা প্রস্তাব, বিশ্লেষণাত্মক চিন্তা এবং গবেষণাধর্মী লেখার যোগ্যতা অর্জন করে। পেশাগত প্রেক্ষাপটে গবেষণা তত্ত্বাবধায়কের কাছে নিজের চিন্তা এবং পরিকল্পনা তুলে ধরার জন্য এবং গবেষণা অর্থায়ন এর দাতা পাওয়ার জন্য একটি উপযুক্ত গবেষণা প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই দিন ব্যাপী চারটি অধিবেশনের এই কোর্সে অন্তরভুক্ত ছিল অংশগ্রহণমুলক উপস্থাপনা, পারস্পরিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপযুক্ত গবেষণা সমস্যা চিহ্নিতকরণ, বিদ্যমান গবেষণা পর্যালোচনা, গবেষণা পদ্ধতি ও পরিকল্পনা নির্ধারণ ও গবেষণামূলক লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার কৌশল সম্পর্কে শিখতে পেরেছেন

এই কোর্সটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। এখানে তাদের ধাপে ধাপে গবেষণা পরিকল্পনা তৈরি করা সহ গবেষণামূলক লেখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক শেখানো হয়।

কোর্সটি দুজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দ্বারা পরিচালিত হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রভাষক মোহাম্মদ মাঈন উদ্দীন।

এ কোর্সটি কেবল গবেষণা প্রস্তাব এবং একাডেমিক লেখার ওপর প্রশিক্ষণ দিতেই তাৎপর্যপূর্ণ নয়, বরং এক্ষেত্রে আয়োজকদের একটি মহৎ লক্ষ্য ছিল। এ কোর্স থেকে উপার্জিত পুরো অর্থ রাইট টু পিস এর দাতব্য তহবিলে অনুদান হিসেবে দেওয়া হয় এবং এ অনুদান সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় ব্যবহৃত হবে।

কোর্স শেষে সকল নিয়মিত অংশগ্রহণকারীকে স্বীকৃতিস্বরূপ সনদপত্র দেওয়া হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা