কুয়েটে অধ্যাপকের বিদায় সংবর্ধনা 
শিক্ষা

কুয়েটে অধ্যাপকের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘শিক্ষকদের বেশি করে গবেষণা করতে হবে, এতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত হবে। সব সময় বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে।’

সভাপতির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষের মতো একজন দক্ষ শিক্ষক, স্পষ্ট ও যুক্তিবাদী মানুষের অনুপস্থিতি কুয়েট সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তার সততা ও একনিষ্ঠতা অনুকরণীয়, তাকে অনুসরণ করলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, আইআইসিটির প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, আইইপিটির পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, সিন্ডিকেট সদস্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান আলী, রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোস্তফা সরোয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. ইকরামুল হক, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী হামিদুল বারী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (সিআরটিসি) প্রফেসর ড. মো. আব্দুর রফিক ও প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ।

পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিদায়ী প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষকে ফুল ও স্মারক সম্মাননা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উত্তরীয় পরিয়ে দেন।

প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ ১৯৭৮ সালের ২৫ সেপ্টেম্বর কুয়েটে (তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা