বরিশালে আট রোগীর দালালের কারাদণ্ড
অপরাধ

বরিশালে আট রোগীর দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল সদর রোডে অভিযান চালিয়ে আটজন রোগীর দালালকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রোগীর দালালরা হলেন আলমগীর হোসেন (৩২), মাসুম (৪০), সাবু হাওলাদার (৫০), হানিফ হাওলাদার (৬৬), আনোয়ার হোসেন (৪৫), শাহীন মৃধা (৪৮), জামাল হোসেন (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।

ডিবি’র এসআই মহিউদ্দিন জানান, নগরের সদর রোডের প্যারারা রোড, বাটার গলি এলাকায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোগীদের হয়রানি ও তাদের সঙ্গে প্রতারণাকারী দালালচক্রের ওই আট সদস্যকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, বার বার সতর্ক করার পরও আটককৃতরা তাদের কর্মকাণ্ড থেকে বিরত থাকেননি। তাই আইন অনুসারে তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা